1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করবো- ডা. রুহুল হক এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করবো- ডা. রুহুল হক এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসন থেকে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, ‘শুধু দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জের মানুষ নয়, গোটা সাতক্ষীরাবাসি আমাকে কতটা ভালবাসেন তা ইতোমধ্যেই আমি উপলব্ধি করতে পেরেছি। ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা আমাকে যে বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সাতক্ষীরার উন্নয়ন ও এ জনপদের মানুষের কল্যাণে আমৃত্যু নিরালসভাবে কাজ করে যাবো। গত ১৫ বছরে আমি সাধ্যমতো সাতক্ষীরার উন্নয়ণ করার চেষ্টা করেছি। যে কাজ গুলো বাকি আছে তার পাশাপাশি বিশেষ করে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ, সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, সুন্দরবন ঘিরে পর্যটণ খাতের প্রসার ও রেললাইন স্থাপন প্রকল্প বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো।’
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রুহুল হক এমপি এসব কথা বলেন। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা. রুহুল হক এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সহ-সভাপতি শেখ তাজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, মো. নুরুজ্জামান, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী আসমান, শওকত হোসেন, মাহমুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা পারভীন, খাদিজা খাতুন, রাহিলা পারভীন, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান প্রমুখ।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd