1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ইটাগাছায় জার্মান দাতাগোষ্ঠির প্রকল্প পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরার ইটাগাছায় জার্মান দাতাগোষ্ঠির প্রকল্প পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: আবহওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক জীবনযাত্রার মানোন্নয়নে সাতক্ষীরার ইটাগাছায় জার্মান সরকারের ক্লাইমেট সেক্রেটারী জেনিফার মর্গেন ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারসহ ৫ সদস্যের একটি টিম সোস্যাল ল্যাবের প্রকল্প পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ইটাগাছা পূর্বপাড়ায় কারিতাস ও জিআইজেড’র যৌথ প্রযোজনায় পরিচালিত এ প্রকল্প পরিদর্শন করেন এবং ইটাগাছা পূর্ব পাড়ায় হতদরিদ্র বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। সেখানে কমিউনিটির উদ্যোগে এবং সাতক্ষীরা পৌরসভার আর্থিক সহায়তায় একটি কাঠের ব্রিজ নির্মিত করা হয়। এতে মানুষ উপকৃত হয়েছে। এছাড়াও কোভিড-১৯ সহায়তা হিসেবে পরিবার প্রতি প্রদানকৃত ১২ হাজার টাকা পেয়ে কেউ ছাগল পালনসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন, এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। এসব দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী কর্মকর্তা তাপস সরকার, জিআইজেড/ ইউএমআইএমসিসি এডভাইজার রতন মানিক সরকার, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, কমিউনিটি ফ্যাসিলেটর অর্চনা মল্লিক, সোহাগ নাগসহ ইটাগাছা পূর্বপাড়ার সোস্যাল ল্যাবের ভলেন্টিয়ারবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd