1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ইউপি চেয়ারম্যান আনারুল হত্যায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ১৮ জনের নামে হত্যা মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ইউপি চেয়ারম্যান আনারুল হত্যায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ১৮ জনের নামে হত্যা মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা আমলী ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের কাশেমপপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে সকাল সাড়ে ১০ টার দিকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক সাবেক এসআই হেকমত আলীসহ অন্যান্য আসামীরা কুশাখালী ইউনিয়নের শিকড়ি এলাকার একটি মাঠে নিয়ে ক্রসফায়ারে হত্যা করে।
বাদী পক্ষের আইনজীবী এড. আনিসুর রহমান বলেন, আসামিরা দুইটি মাইক্রোবাসে করে আনারুল ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে প্রথমে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে নির্যাতন করে দুই হাত এবং দুটি পা পিটিয়ে ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তাকে চোখবেঁধে সাতক্ষীরা সদর উপজেলাধীন শিকড়ী ফাকা মাঠে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সাবেক এসপি মঞ্জুরুল কবীর সাবেক সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান সদর সার্কেলসহ অন্য আসামিদের পরামর্শে ও সহযোগীতায় গুলি করে হত্যা করে।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জিপি গাজী লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও তার ভাই আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি , মাহাবুবুর রহমান, মোঃ হাশেম আলী, তহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী সহ-সভাপতি গোলাম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদ, মোহাম্মদ রবিউল ইসলাম, ইয়াহিয়া গাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ মামলায় অজ্ঞতানামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd