1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় স্যানিটেশন ল্যাটিন স্থাপন ও স্যানিটেশন বিষয়ে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরায় স্যানিটেশন ল্যাটিন স্থাপন ও স্যানিটেশন বিষয়ে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতায় স্যানিটেশন ল্যাটিন স্থাপন ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী ঋষি পাড়ায় নবজীবন ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র যৌথ আয়োজনে নবজীবন এর নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারীয়ান তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“অশ্রæঝরা শোকাবহ আগস্ট মাস। শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের যারা শহিদ হয়েছেন, জাতীয় চারনেতা, ভাষা শহিদসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেদাউস দান করেন। সুস্থ্য থাকতে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই। স্বাস্থ্য সচেতন মানুষ সফলতা অর্জন করে। পরিবেশ দূষণ রোধে নবজীবন ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস ঢাকা’র যৌথ উদ্যোগে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এর ব্যবস্থা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।” সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ অনোয়ার হোসেন মিলন প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী ঋষি পাড়ায় নবজীবন ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতায় ১৬টি স্যানিটেশন ল্যাটিন স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে ঐ এলাকায় স্যানিটেশন ল্যাটিন স্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, নবজীবনের মানব সম্পদ অফিসার রেজাউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মাহফুজার রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd