1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সততা সংঘের খুলনা বিভাগীয় সমাবেশ ও শপথ পাঠ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সততা সংঘের খুলনা বিভাগীয় সমাবেশ ও শপথ পাঠ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” স্লোগানে খুলনা বিভাগের ২০ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের সমাবেশ ও দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগের পরিচালক মোঃ মঞ্জুর মোরশেদ’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক। এসময় তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা স্টোর’র মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য নিচ্ছে, টাকা দিচ্ছে। সততা স্টোরে কোন বিক্রেতা নেই। শিক্ষা জীবনে যদি এভাবে তারা সততার চর্চা করে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালনে তারা সততা থেকে এক চুলও বিচ্যুতি হবে না।’ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd