1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবকে হুমকি, থানায় অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবকে হুমকি, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা শহরের রসুলপুরের এক সাংবাদিক বিপ্লবকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিককে শুক্রবার (৪ মার্চ) রাতে কাশেমপুর মাদরাসাতুন নূল আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ সেলফোনে হুমকি দিয়েছে। সাংবাদিক ওমর ফারুক বিপ্লব দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত। এবং তিনি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্বরত। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহকে বিবাদী করে ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বিপ্লব শুক্রবার (৭ মার্চ) সকালে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাশেমপুর মাদরাসাতুন নূল আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত হাবিবুল্লাহ এর বিরুদ্ধে গত ০৪ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ ‘মাদ্রাসা ছাত্রীকে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব’ শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ওই দিন রাত ১১.২২ ঘটিকার সময় অভিযুক্ত হাবিবুল্লাহ মোবাইল নং +৮৮০৯৬৪৯৩৩৩৪৩৫ থেকে ভুক্তভোগী সাংবাদিকের ০১৯৩৩৮৪৮৩৪১ নম¦রে ফোন দিয়া অশ্লীল গালিগালাজ করতঃ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি’র পাশাপাশি ভুক্তভোগীর সাংবাদিকতার স্বাদ মিটাইয়া দিবে, পথেঘাটে ফাকা পাইলে হাত পা ভেঙ্গে দিবে এবং খুন জখম করিবে হুমকি প্রদান করেন। তছাড়াও হাবিবুল্লাহ ভুক্তভোগী সাংবাদিকের গ্রামের লোকজনদের নিকট তার ক্ষতি করিবে বলিয়া বিভিন্ন আস্ফালন করিতে উদ্যত হয়। এরপরেও উক্ত ঘটনা নিয়ে গত ০৫ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ ‘মাদ্রাসা ছাত্রীকে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব’ শিরোনামে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকায় প্রকাশিত হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, ভুক্তভোগী সাংবাদিকের দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd