1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মোবাইল চুরি চোর আটক মোবাইল উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মোবাইল চুরি চোর আটক মোবাইল উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২১২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল শোরুম থেকে নগদ টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সদর পুলিশ। এসময় চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার জয়পুরহাট জেলার পাচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীর নাম মো: নূর ইসলাম। সে গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।
শনিবার বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি মইদুল ইসলাম, উপপরিদর্শক তন্ময় মোহন্ত প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গত ২১ জুন তারিখে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে একটি দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে ও সদর থানার উপপরিদর্শক তন্ময় মহন্ত ছাড়াও আরো চার সদস্যের একটি টিম যার সাংকেতিক নাম ডিটেকটিভ ০০৫ এঅভিযান পরিচালনা করে। ৭২ শ্বাসরুদ্ধকর অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd