1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু  - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু 

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার কফি এন্ড মোরের সামনে রবিবার রাত সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার পুত্র রেজওয়ান। পরে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রেজওয়ান (২৮) এর। নিহত আব্দুল বারী কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের পুত্র।

আহতরা হলেন, খানপুর গ্রামের আনারুল ইসলামের পুত্র রায়হান(২৮), ওমর ফারুকের পুত্র মাহমুদ (২৫) এবং রইচপুর গ্রামের আব্দুল হাকিম(৩০)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বকচরা নামক স্থানে কফি শপের সামনে তিনটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল বারী মারা যান। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি হওয়া তাদেরকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রেজওয়ানও মারা যান।
স্থানীয়রা জানান, রেজওয়ান ও তার পিতা কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো: ফখরুল আলম খান বলেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd