1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক

তুহিন হোসেন সাতক্ষীরা:
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিয়ন্ত্রণে মাসব্যাপী অভিযানের উদ্বোধন করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, মাসব্যাপী এ অভিযানে সাতক্ষীরা পৌরসভার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংসসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে শহররবাসীকে সম্পৃক্ত করে এ কাজ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান কার্যক্রম পরিচালিত হবে।


কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক ভাবে আজ উদ্বোধন হলেও আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি মালিকানাধীন কোনো বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর), ১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিল নুর জাহান বেগম নূরী, ৭,৮ ও ৯নং ওয়ার্ড রাবেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd