1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে দায়ের করা মামলায় আদালতে তাকে স্ব-শরীরে হাজির করা হলে বিচারক তাকে শোন এরেষ্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখানোর আদেশ দেন।
একইসাথে এ মামলায় আসামী পক্ষ থেকে জামিনের আবেদন জানালে তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আজ রোববার বেলা ১১ টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির করা হয়। আদালতের বিচারক মোঃ জিয়ারুল ইসলাম তাকে শোন এরেষ্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও মোঃ আকবর আলী। অপরদিকে, রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানিতে অংশ নেন কোর্ট পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন। সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় আদালতে তাকে স্ব-শরীরে হাজির করা হলে তাকে শোন এরেষ্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখানো হয় এবং জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য: গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে গত ২৫ মে ২০২৩ তারিখে আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাড. সাইদুজ্জামান জিকো।
মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ হুমায়ুন কবীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ.আই.আর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দেন। এরপর সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়। মামলা-৩১৯/২০২৩।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd