1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৪দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৩ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ মঈনুল ইসলাম মঈন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান কবির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, বিসিবির আম্পায়ার খাদিজা আক্তার চায়না, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে অংশ নেয় আশাশুনি উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা বনাম কলারোয়া উপজেলা, শ্যামনগর উপজেলা বনাম সাতক্ষীরা সদর উপজেলা।
উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে অংশ নেয় আশাশুনি উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা বনাম শ্যামনগর উপজেলা। খেলার রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ, সহকারি রেফারী আফরা খন্দকার, তামান্না সুলতানা ও আবু সুফিয়ান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd