1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার শ’ অতিক্রম করলো - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার শ’ অতিক্রম করলো

তুহিন হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার শ’ অতিক্রম করেছে। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪০২ জন। এরমধ্যে গত আগস্ট মাসে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ২২৫ জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। সকল মৃত্যুর ঘটনায় আগস্ট মাসে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন। এরমধ্যে মারা গেছেন ৫ জন। মৃতদের ৪ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জন বেসরকারী হাসপাতালে। তিনি আরো জানান, ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৪০২ জন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন। এছাড়া ৩০ জন রোগী উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে স্থানান্তর হয়েছে।
ডা. জয়ন্ত দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে আরোও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর বেশিরভাগই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত মেডিকেলে ভর্তি রোগীর সংখ্যা ১৯৬ জন। এছাড়া কলারোয়ায় ৭২ জন. সাতক্ষীরা সদর হাসপাতালে ৪৯ জন, কালিগঞ্জে ৩১ জন, তালায় ১৮ জন, দেবহাটায় ১২ জন, শ্যামনগরে ১২ জন এবং আশাশুনিতে ৪ জন। এছাড়া বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd