1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,“এই ঝাউডাঙ্গা ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে সব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে ইউনিয়নবাসী ও আমি খুশি। খুলনা, বাগেরহাট -সাতক্ষীরা প্রজেক্টে (কেবিএস) সাতক্ষীরার নাম বাদ পড়েছিল আমি চীফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে শুধু সদরের জন্য নয় পুরা জেলার জন্য ৭০০ কোটি টাকার উন্নয়ন কাজ পেয়েছি। আপনাদেরকে গভীরভাবে চিন্তা করেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা উচিত, কি উচিত নয়। আপনারা গভীরভাবে ও সচেতনতার সাথে মূল্যায়ণ করেন এবং চিন্তা ভাবনা করেন তাহলে সকলেই বলবেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা উচিত। কারণ সরকারের ধারাবাকিতা থাকলে দেশের উন্নয়ন হয়। একটি উগ্র মানুষিকতা নিয়ে জামাত ও বিএনপি দেশে আবারও তান্ডব করার চেষ্টা করছে। সকলকে দেশের উন্নয়নের স্বার্থে সতর্ক ও সজাগ থাকতে হবে এবং সেই সাথে ঐ অপশক্তিকে প্রতিহত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, প্রাক্তন শিক্ষক মো. আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মো. জাহিদ হোসেন প্রমুখ। নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের (৩০০০ স্কুল) ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd