1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক খুলনায় উদ্ধার ছিনতাই চক্রের ৪ সদস্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক খুলনায় উদ্ধার ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক উদ্ধার হয়েছে। এসময় ইজিবাইক ছিনতাইচক্রের সংঙ্গবদ্ধ চার সদস্য কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন খুলনা ছোটবহেরা এলাকার মোঃ আশরাফ মোল্লার ছেলে মোঃ মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত্যু আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ, বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী। সোমবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধায় সাতক্ষীরা সদর থানায় এক প্রেসব্রিফিংএ এসব এতথ্য প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো: ফকরুল আলম খান। প্রেস ব্রিফিংএ ওসি বলেন গত ১৭ জানুয়ারি ইজিবাইক চালক অরবিন্দ দাস নামের এক ব্যাক্তি থানায় এসে জানায় তার ইজিবাইক ছিনতাই হয়েগেছে। সাতক্ষীরা জজকোর্ট এর সামনে থেকে যাত্রীবেসে উঠে ছিনতাইকারী চক্রের সদস্যরা আমতলা এলাকার সাতক্ষীরা টু খুলনা রোড হাইওয়ের রবিউলের চায়ের দোকানের সামনে এসে তার ইজিবাইক টি কৌশলে ছিনিয়ে নেয়। ইজিবাইক চালক অরবিন্দের অভিযোগের প্রেক্ষিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মুস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে খুলনার সোনাডাঙা এলাকা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য মোঃ মাসুদুর রহমান পিকুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা শফিকুল ইসলাম কামরুলসহ অপর দুজনকে আটক করে। আটকের পর তাদের স্বীকারোক্তিতে দুটি ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে ছিনতাইয়ের কথা শিকার করেছে। তাদের অন্যান্য সদস্যদের আটক করতে কাজ করছে পুলিশ। এছাড়া আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd