1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ওয়ারিয়র স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ওয়ারিয়র স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশীপ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকালে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি সভাপতি ও দৈনিক যুগেরবাতা পত্রিকার সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ওয়ারিয়র স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার নিবাহী সদস্য কাজী আকতার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী, শিমুন শামস, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ।
পুরুষদের খেলায় বাঘ্রতট ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করে আরামবাগ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অপর খেলায় নারীদের খেলায় চিংড়ি বাংলা ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে এ আর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd