1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সাতক্ষীরায় ৬ টি দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দিনভর সাতক্ষীরা শহরের পলাশপোল ও বড় বাজার, জেলা পরিষদ মোড় সহ পৌরসভার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ও ভোক্তা অধিকার সহকারী সাতক্ষীরা পরিচালক নাজমুল হাসান সহ পুলিশ প্রসাশন সহযোগিতায় অভিযান করা হয়।
জানা গেছে, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ১২৮৪ টাকা। তবে খুচরা পর্যায়ে দোকানদার ১৭০০ টাকা প্রতি সিলিন্ডারে ৪১৬ টাকা বেশি দামে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বসুন্ধরা গ্যাসের পরিবেশক মোহাম্মদীয়া ট্রেডাস স্বত্বাধিকারীকে ৫০০০ হাজার, দে ট্রেডাস স্বত্বাধিকারীকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও চার খুচরা দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার গনমাধ্যম কর্মীদের বলেন, জরিমানা করে দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd