1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-৪: নৌকার দোলন ও নোঙ্গরের রেজাকে শোকজ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা-৪: নৌকার দোলন ও নোঙ্গরের রেজাকে শোকজ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: এলাকার বিভিন্ন যানবাহনে নির্বাচনি পেস্টার-ব্যানার ও বিভিন্ন দেওয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে নির্বাচনি পেস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৪ আসেন নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এবং নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি এলাকা-১০৮ সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) প্রবীর কুমার দাস।
তিনি জানান, আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বরাবর শোকজ চিঠি দেওয়া হয়েছে।
নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ সরেজমিতে পরিদর্শনকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে। সরেজমিতে পরিদর্শনকালে গোচরীভূত হয়েছে যে আপনি/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন যানবাহন বিশেষত ব্যাটারিচালিত ভ্যান, অটো এবং মোটরসাইকেলে আপনার নির্বাচনি পেস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ও ব্যানার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। তদুপরি শ্যামনগর-মুন্সীগঞ্জ মহাসড়কে এ. কে. ফজলুল হক এমসিএ কলেজের নামীয় এবং আপনার নাম ও রঙিন ছবি সম্বলিত তোরণ রয়েছে যা প্রকৃতপক্ষে আপনার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রতিয়মান হয়। আপনার/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্তরূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(গ) ও বিধি ১০ এর লঙ্ঘন মর্মে এই কমিটির নিকট আপাতঃ প্রতীয়মান হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(গ) ও বিধি ১০ এর লঙ্ঘন।
অপরদিকে নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্নলিখিত অভিযোগ কমিটির কাছে করা হয়েছে।
আপনি/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন দেওয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে আপনার নির্বাচনি পেস্টার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। একই অভিযোগের বিষয়টি এই কমিটি জেলা রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক, সাতক্ষীরা-এর দপ্তর হতে অবগত হয়। আপনার/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্তরূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(ক) এর লঙ্ঘন মর্মে এই কমিটির নিকট আপাতঃ প্রতীয়মান হয়।
অভিযোগ বিষয়ে দুই প্রার্থীর কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরাসরি তাদের প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী (২৬ ডিসেম্বর) সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়ে উপস্থিত হয়ে, লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় তাদের ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন এর নিকট তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd