1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্তে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পন্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সীমান্তে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পন্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের দুই হাজার পিস ভারতীয় ইয়াবা ও ঔষধ জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, ঝাউডাঙ্গা এবং কলারোয়া উপজেলার মাদরা ও সুলতানপুর সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল অঅশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বলদঘাটা নামক স্থান হতে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা ও তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি নামক স্থান হতে আরো ১ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেন।
এছাড়া সদর উপজেলার ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া উপজেলার মাদরা বিওপির আভিযানিক দল চাঁন্দা এবং শ্মশ্বান নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল পোতাপাড়া নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। জব্দকৃত ভারতীয় ইয়াবা ও ঔষধের বাজার মূল সর্বমোট ১৩ লাখ ৭০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd