1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্ত থেকে দুই পিস স্বর্ণের বারসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সীমান্ত থেকে দুই পিস স্বর্ণের বারসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে দুই পিস স্বর্ণের বারসহ সাগর নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩.২৮ গ্রাম যার বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা। আটককৃত মোঃ সোহাগ (২৫) সদর উপজেলার বৈকারী মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী বিওপির নায়েক শহিদুল ইসলামের ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাচালানী সোহাগকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত দুই পিচ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২৩৩.২৮ গ্রাম। বিজিবি আরো জানায়, জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানী সোহাগকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং একটি মামলা হয়েছে। আর স্বর্ণের বার দুটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd