1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি : সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত বিভাগীয় প্রধান এ.কে.এম ফজলুল হক ও অত্র বিভাগের শিক্ষার্থী উর্মী খাতুন, আকাশ সরকার, রাজু আহমেদ ও মঈনুর রহমানের আত্মার শান্তি কামনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বেলা ১১টায় সিটি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঠ কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়েদা সুলতানা শিলা’র সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজ গর্ভণিং বডির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।
স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ।
স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রয়াতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দর্শণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পি, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কাদির উদ্দীন, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হাবিবা খানম, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান, শিক্ষক লিপিকা, সুজিত কুমার, সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলতাফ হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আমিনুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ সাদি। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd