1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠ্য পুস্তক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠ্য পুস্তক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ এ বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, আব্দুর রউফ, গাজী মোমিন উদ্দীন, জুবায়ের আলম, আব্দুর রউফ প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক স্তরে ৭২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক স্তরের ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের বই বিতরণ করা হয়। জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করা হবে। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো. কাবিজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd