1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের ৩য় দিনের খেলায় ঝাউডাঙ্গা ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে বল্লী ইউনিয়নের জয়লাভ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের ৩য় দিনের খেলায় ঝাউডাঙ্গা ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে বল্লী ইউনিয়নের জয়লাভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার পাথরঘাটা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৩য় দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মঅর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৩য় দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৩য় দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, মীর হাবিবুর রহমান বিটু. মানস সোম, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামিলুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৩য় দিনের খেলায় অংশ নেয় ঝাউডাঙ্গা ইউনিয়ন দল বনাম বল্লী ইউনিয়ন দল। প্রথমার্ধের তুমুল প্রতিদ্বন্দিতামূলক খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় পরপর ৩টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায় বল্লী ইউনিয়ন দল। ফলে ৩-০ গোলে ঝাউডাঙ্গা ইউনিয়ন দলকে পরাজিত করে বল্লী ইউনিয়ন দল ৩য় দিনের খেলায় ৩-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, পিপুল খান ও শাম্মু। ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৩য় দিনের খেলাটি উপভোগ করে। বুধবার ২১ সেপ্টেম্বর ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় অংশ নেবে ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd