1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের ফিংড়ীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের ফিংড়ীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ১৪নং ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দলের দুঃসময়ে যারা দলের নিবেদিত প্রাণ তাদেরকে সব সময় মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন, এই অঞ্চলে বিগত ৫০বছরে যে উন্নয়ন হয়নি। গত কয়েক বছরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা একদিন থাকবো না। আপনারা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে দলের হাল ধরবেন। মহান জাতীয় সংসদ নির্বাচনে এই ফিংড়ী ইউনিয়ন থেকে নৌকা বিপুল ভোটে জয়লাভ করেছে। এজন্য আমি এই অঞ্চলের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ।”
বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. শাহজাহান আলী, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রভাষক ফিরোজ আহমেদ টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক উজ্জল কুমার সরকার, ফিংড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব ঢালী প্রমুখ। বর্ধিত সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডে সম্মেলনের তারিখ ও সময় ঘোষণা করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd