1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের ধুলিহর ভালুকা চাঁদপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের ধুলিহর ভালুকা চাঁদপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলামিন রোকন স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার বিকাল ৫টায় ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি , নিরাপদ সমাজ গড়ি’ । এই স্লোগানকে সামনে রেখে , সাতক্ষীরা সদর থানার আয়োজনে ভালুকা চাঁদপুর বাজার চত্বরে ধূলিহর ইউপি চেয়ারম্যান আল. মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুর রহমান (আসাদ )। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ২৪ ঘন্টা জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ। পুলিশ জনতার বন্ধু। বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং এলাকার চোরচক্রে দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকার সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিট অফিসার এসআই তন্ময় ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই হাসানুর রহমান , এএসআই মো. শিল্যুর রহমান এবং এএসআই সৈয়েদুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: ফারুক হোসেন মিঠু, অন্যান্যদের মধ্যে ছিলেন ভালুকা চাঁদপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দোকানদারসহ এলাকার সচেতন মহল। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd