1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি টিন ও গাছ বিক্রির অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি টিন ও গাছ বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুজাহিদ সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম টুটুলের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ১২০ টি গাছ কেটে বিক্রি ও ০৮ ব্যান্ডিল ঢেউটিন বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম টুটুল কতিপয় ব্যক্তির যোগসাজসে টেন্ডার ছাড়াই অত্র বিদ্যালয়ের ০৮ ব্যান্ডিল ঢেউটিনসহ ১২০ টি গাছ গোপনে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। বিক্রয়কৃত ঢেউটিনের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা এবং গাছের মূল্য আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া অধ্যক্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির প্রায় ৩ লাখ টাকা উত্তেলন করে আত্মসাৎ করে।
যেখানে পরিপত্রের নিয়ম অনুযায়ী মোবাইলের সিম কার্ড ও পাসওয়ার্ড শিক্ষার্থীদের দেওয়ার নিয়ম থাকলেও পেশিশক্তি ব্যাবহার করে অধ্যক্ষ সুকৌশলে উক্ত অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে বিষয় টা অভিভাবকদের নজরে আসলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ফেরত দিতে বাধ্য হন। প্রতিষ্ঠানের টিন ও গাছ বিক্রির বিষয়ে অভিভাবকসহ সুধিজন কেউ জানেনা। অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করলে আরো অনিয়ম-দুর্নীতি বেড়িয়ে আসবে বলে স্থানীয়দের অভিযোগ। তাই প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে তদন্ত করে অধ্যক্ষের শাস্তির দাবি জানান তারা।
জানতে চাইলে দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম টুটুল বলেন, টেন্ডার করা হয়নি তবে কমিটির সিদ্ধান্ত নিয়ে ঢেউটিন ও গাছ বিক্রি করা হয়েছে। গাছগুলো ঝড়ে ভেঙ্গে পড়েছিল। সেই গাছগুলো বিক্রি করেছি। বিক্রয়কৃত টাকা প্রতিষ্ঠানের ফান্ডে জমা রাখা হয়েছে। এখানে কোন আত্মসাৎ করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তে প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd