1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় (বালক) মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক সানজিদা খাতুন, ধলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম। উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি,দাবা,সাতারসহ ৫ টি খেলার আয়োজন করে। খেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসার ছাত্র,ছাত্রী অংশ নেয়। এর মধ্যে শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১ শূন্য গোলে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শারিরীক সুস্থতা থাকে। অলস বসে থাকলে শরীরে বিভিন্ন অসুস্থতা দেখা দিতে পারে। এছাড়া ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশে খেলা ধুলার কোন বিকল্প নেই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, খেজুডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস ও তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd