1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে পদার্পনে সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে পদার্পনে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে পদার্পনে সংবর্ধনা অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের আয়োজনে রেউই বাজার সংলগ্ন পরিষদ চত্বরে বাঁশদাহ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। শহরের সুবিধা পৌছে যাচ্ছে গ্রামে। তিনি আরো বলেন, আপনারা যাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। সেই মাস্টার মো. মফিজুর রহমান আপনাদের এলাকার উন্নয়নে আমার সহযোগিতায় অনেক কাজ করেছে। আর আজ থেকে মনে করেন আমি আপনাদের চেয়ারম্যান। আপনাদের এলাকার উন্নয়নের সকল দায়-দায়িত্ব আমি কাঁধে নিলাম। মাস্টার মো. মফিজুর রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। ভোটার তালিকা থেকে তার নাম স্থানান্তরিত করে শার্শাতে নেওয়া হয়েছিল। ভূয়া নোটিশ করা হয়েছিল সে নির্বাচন করতে পারছেনা। তিনি আরো বলেন, গতবারের চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন মাস্টার মো. মফিজুর রহমানের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করেও তার জয় ঠেকাতে পারিনি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, দপ্তর সম্পাদক প্রভাষক শাহাজান সিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল জলিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান ও নব-নির্বাচিত ৯জন ইউপি সদস্যদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় দলীয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাঁশদহা ইউনিয়নের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ থেকে বোঝা যায় বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানকে স্বতস্ফুর্তভাবে তাদের সমর্থন ও ভালবাসা দিয়ে ভোটে জয়লাভ করিয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সহ- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd