1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলার বদ্দীপুর কলোনীতে প্রকৃতি ও পুষ্টির গল্পের আসর - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা সদর উপজেলার বদ্দীপুর কলোনীতে প্রকৃতি ও পুষ্টির গল্পের আসর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘কলার মোচায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, তিত বেগুন কৃমি দূর করে, নাতাড়িপাতাড়ি শাক রুচি বৃদ্ধি করে, কুলফি শাক রক্ত তৈরি ও ফোলা রোগ উপশম করে। ঠিত তেমনি বউটুনি শাক আয়রন ও পুষ্টিগুণ সমৃদ্ধ। বেলে শাক কোষ্ঠকাঠিন্য দূর করে। ডুমুরে রয়েছে ডায়বেটিসের প্রতিষেধক। মালঞ্চ শাক ক্ষত সারাতে সাহায্য করে। আর কচুর পাতা চোখের জন্য ভালো। পেপুল সর্দি-কাশি ও এলার্জি দূর করে। এছাড়াও রয়েছে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ব্রাহ্মি, কলমি, দস্তা কচু, হেলাঞ্চ, সঞ্চি, বেতশাক, ঘ্যাটকল, আমরুল, কাটানটিসহ নানা প্রজাতির অচাষকৃত শাক ও লতা পাতা।
আর এসব অচাষকৃত শাক-লতা-পাতার পুষ্টিগুণ মুগ্ধ হয়ে শুনছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বদ্দীপুর কলোনী এলাকার নারী ও শিশুরা।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘এসো প্রকৃতিকে জানি, পুষ্টির গল্প শুনি’ শীর্ষক প্রকৃতি ও পুষ্টির গল্পের আসরে এসব গুণাগুণ তুলে ধরেন পুুষ্টির ফেরিওয়ালা খ্যাত উদ্যোক্তা রুহুল কুদ্দুস। এসময় আরও বক্তব্য রাখেন বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান এবং যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
এসময় স্থানীয়দের প্রতি অচাষকৃত শাক সবজি সংরক্ষণ ও দৈনন্দিন খাদ্য তালিকায় রেখে পুষ্টির চাহিদা পূরণের আহবান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd