1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র কম্বল সদর উপজেলার গ্ল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের মাধ্যমে ২ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবদুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সোনা), কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। এসময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd