1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলা গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলা গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সদর উপজেলা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে। রবিবার (৯ জুন) বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার “ক” শ্রেণীর ৫৬৪ টি পরিবারকে চিহ্নিত করা হয়। ১ম পর্যায়ে ৩০০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায় ৮৫টি ও ৪র্থ পর্যায়ে ৭৯টি পরিবারকে ইতোপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৫ম পর্যায়ের সদর উপজেলার বালিথা এল্লারচর আশ্রয়ণের জরাজীর্ণ ব্যারাক হাউজের পরিবর্তে একক গৃহ প্রতিস্থাপন করা হয়েছে ১৬০ পরিবারকে। ইতোপূর্বে ৫০ পরিবারকে একক ঘর প্রদান করা হয়েছে। আগামী ১১ জুন বাকী ১১০ পরিবারকে গৃহ প্রদানের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা কারিমুল হক সহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd