1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে খাবার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: শোকের মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টায় ২য় দিনের মত মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মো. সালমান হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ আব্দুল হালিম, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার পেয়ে শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গ ও আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তাররা উপস্থিত ছিলেন। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ মাস ব্যাপি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd