1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, ডা. মাহমুদুল হাসান, ডা. মো. রাশিদুজ্জামান, আর.পি.ও ডা. ডা. মো. খায়রুল বাসার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র সহকারি প্রকৌশলী মো. মতিন মন্ডল, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কাজী জাকারিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দীন, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারি আক্তরুজ্জামান খান চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন ও মো. আফছার উদ্দীন প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রোগী কল্যাণ তহবিল সমৃদ্ধকরণ প্রসঙ্গে, ডায়ালাইসিস রোগীদের সরকারি সার্ভিস চার্জ মওকুফ প্রসঙ্গে, আইসিইউতে চিকিৎসা সংকট প্রসঙ্গে, নেফ্রোলজিস্ট না থাকা প্রসঙ্গে, লিফট অপারেটর/পর্যবেক্ষক এর জন্য ভিন্ন-সোর্স হতে বেতন প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd