1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬ সংবাদটি পড়া হয়েছে

 আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে এই হাসপাতালকে দেশের অন্যতম একটি ‘আদর্শিক হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এই সংসদ সদস্য।
পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপপরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুন।
সভায় উপস্থিত চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস মেশিন ও আইসিইউ বেডগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এ ছাড়া তীব্র জনবল সংকট, চিকিৎসক স্বল্পতা, মেডিকেল শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল স্থাপন এবং মর্গ স্থানান্তরের মতো জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
চিকিৎসকদের সমস্যার কথা শুনে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা অবহেলিত থাকতে দেব না। আমি সাতক্ষীরার সব এমপিকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করব। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সেবার মানে দেশের মধ্যে অন্যতম একটি আদর্শিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করা। এখানকার ডায়ালাইসিস মেশিন থেকে শুরু করে আইসিইউ পর্যন্ত যে সব সমস্যা আছে, আমি জাতীয় সংসদে তা জোরালোভাবে তুলে ধরব এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেব।’
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য হাসপাতালের আঙিনায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে নিজেই ঝাড়ু হাতে তুলে নেন। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল চত্বর পরিষ্কার করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd