1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা পৌরসভার অনেকগুলি রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু আর খারাপ থাকবেনা। কাজ শুরু হয়েছে। উন্নত নাগরিক সেবার লক্ষ্য নিয়ে আমি একটি সুন্দর ও নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই। জার্মান সরকার প্রদত্ত কেএফডবøু প্রকল্প এর কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভার চেহারা পাল্টে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় শহরের মুনজিতপুরস্থ শাহমত আলীর বাড়ি হতে মাওলানা আফসার উদ্দিন এর বাড়ি পর্যন্ত ২৪৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd