1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগে চোরের উৎপাত আতঙ্কে এলাকাবাসী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগে চোরের উৎপাত আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভায় ৯নং ওয়ার্ডে মেহেদীবাগ এলাকায় ঈদের ছুটি হওয়ার পরপরেই ব্যাপক চুরি বেড়ে গেছে। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। চোরেরা এলাকার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোনসেট, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, ইজিবাইক, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ মেহেদীবাগ এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মেহেদীবাগ এলাকাবাসী। ভুক্তভোগী সাতক্ষীরা সদরের রসুলপুর উত্তর মেহেদীবাগের স্থায়ী বাসিন্দা মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদ উদযাপন করতে গত ১৪ জুন সকালে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। এরপর ১৭ জুন রবিবার দ্বি-প্রহরের পূর্বে অজ্ঞাতনামা চোরেরা সিঁড়ির চাল ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া অন্যান্য রুমের দরজা ভাঙ্গিয়া মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যান। খবর পেয়ে বাসায় ফিরে দেখেন শয়ন কক্ষের সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আলমারি ভাঙ্গা এবং সিঁড়ির ঘরের চাল কাটা। দুইটি স্টিলের আলমারি এবং দুইটি কাঠের আলমারির ড্রয়ার ভেঙে ঘরে রক্ষিত সব মূল্যবান জিনিস সহ নগদ টাকা এবং একটি ছোট লেদারব্যাগ চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন তিনি।
তিনিি আরোও বলেন ‘চোরেরা সাধারণত গভীর রাতে বাড়িতে হানা দিচ্ছে। তারা নানা কৌশল অবলম্বন করে বাসা বাড়ির মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। চোরের কারণে আমরা অতিষ্ঠ। সব সময় আশঙ্কায় থাকতে হয়। চোরের উৎপাত রোধে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd