1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভা চত্বরে বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভা চত্বরে বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ন্যাশলনাল ব্যাংকের বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার এস.পিও মো. ইলিয়াস ইকবাল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পৌর নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার এস.ইও মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার এফ.ইও পৌরসভার বুথ ইনচার্জ মো. শরীফ আজম শিমুল প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা হয়রানী মুক্ত ও সহজতর করতে এখন থেকে পৌরসভায় স্থাপিত ন্যাশনাল ব্যাংকের বুথে পানির বিল, পৌর কর বিল, ট্রেড লাইসেন্স’র বিলসহ বিভিন্ন পৌরসভার সেবার সরকারি খরচ বুথের মাধ্যমে পরিশোধ করা যাবে। এখন আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ। অফিস ডেতে সারাদিন বুথের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। বুথের উদ্বোধন শেষে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রসহ কর্মকর্তা ও কাউন্সিলরদেরকে ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd