1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মেঝোমিয়ার মোড়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।
৫নং ওয়ার্ড বিএনপির সদস্য হাফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদুল হক মুন্না, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর মিলন, ৫নং ওর্য়াড বিএনপির সদস্য আব্দুল মাজেদ, হারুনার রশীদ, জাহাঙ্গীর ইসলাম, মিজানুর রহমান, শাহাজান, যুবদল নেতা নাছিরসহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। প্রতিটি ওয়ার্ডে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে।
কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বক্তরা আরো বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd