1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রজন্মের দক্ষ সৈনিক হিসেবে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন। উন্নয়নের অভিযাত্রায় নতুন ভবন, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচার যোগ করেছে নতুন পালক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের ইসু মিয়া সড়কস্থ মুনজিতপুরে সদর এমপি’র কার্যালয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম নারী সভাপতি ও বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উল ইসলাম, সহকারি শিক্ষক মোহাম্মদ তইবুর রহমান, সহকারি শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাহী, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ। এসময় নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফল, মিষ্টি ও ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা জানানো হয়। এর পর বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী এবং প্রথম নতুন নারী সভাপতি নাজনীন আরা নাজুকে ফুলের শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd