1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা শাখার কৃষক লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা শাখার কৃষক লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেলা কৃষক লীগের কার্যালয় উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। এর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক আন্দোলন সংগ্রাম ও অত্যাচার-নির্যাতন সহ্য করে ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বাংলাদেশ বর্তমান সময়ে একটি ভালো অবস্থানে রয়েছে। কিন্তু ষড়যন্ত্র থেকে নেই। তাঁর পরিবারের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। যারা স্বাধীনতায় বিশ^াস করেনা। যারা বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীতকে বিশ^াস করেনা যারা বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল। তাদের বিচার বাংলার মাটিতে বিচার হয়েছে এবং চলমান রয়েছে। দেশ বিরোধী চক্রের আত্মীয় স্বজন ও সন্তানেরা ব্যাপকভাবে দেশী বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনে নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুত্তরাষ্ট্রসহ বিদেশী ষড়যন্ত্র চলছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারো জয়লাভ করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।” এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট আল-মাহমুদ পলাশ, সেলিম রেজা মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সম তাজমিনুর রহমান টুটুল প্রমুখ। অফিস উদ্বোধন শেষে জেলা কৃষক লীগের পক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুসরণ সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd