1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনী বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আপনারা শ্রমিক সকলে একে অপরের ভাই-ভাই। তবে কেন আপনাদের মাঝে এত হানাহানি দ্বন্দ। আপনারা কারও দ্বারা প্রভাবিত হবেন না। আপনারা কারও মাথায় লাটি মারবেননা। সেও তো আপনার ভাই। এই শ্রমিক ইউনিয়নের যন্ত্রণা অনেক দিনের। এ সমস্যার সমাধান হওয়া উচিত। এখানে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। তবে নির্বাচনের পূর্বেই দুই গ্রæপের পক্ষ থেকে মামলা তুলে নিতে হবে। তিনি আরো বলেন, বিশে^ কেউ পারেনি কোন জাতিকে ঐক্যবদ্ধ করতে, শুধু বঙ্গবন্ধু পেরেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র কাযকরী সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সেলিম রেজা মিঠু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আব্দুল্লাহ সরদার, বাস মালিক সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান খান চোধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, মটর শ্রমিক আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে জেডিএলের নেতৃবৃন্দ ও মটর শ্রমিকদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ মে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটর শ্রমিক নেতা মো. হামিদুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd