1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন ঝড়– - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন ঝড়–

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ১৭ আক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়– সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এঁর কার্যালয়ে গিয়ে তার নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ে গিয়ে তার নিকট মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি আমার বাকি জীবন জনগণের সেবায় কাজ করে যেতে চাই। সকলের দোয়া ও ভালবাসায় ইনশাল্লাহ আমি সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি সাধারণ জনগণের পাশে থেকে করেছি। জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও স্বজন প্রীতিমুক্ত করে জেলার অবহেলিত অঞ্চলকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নে ভরিয়ে তুলবো। জেলার উন্নয়নের বরাদ্দ থেকে কমিশন না কেটে সঠিকভাবে বণ্ঠণ করার উদ্যোগ নেবো এবং জনগণের উপস্থিতিতে জেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করবো বলে জানান জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়–।”
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ রফিকুল ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ। এদিকে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে জমা পড়েছে ২টি মনোনয়ন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজসেবক এম খলিলুল্লাহ ঝড়–। সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা পড়েছে ২৭টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা পড়েছে ১১টি। এসময় নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd