1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিএনপি সাহেবরা উন্নয়ন দেখতে পায় না, কৃষক লীগের সম্মেলনে ডাঃ আ ফ ম রুহুল হক এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিএনপি সাহেবরা উন্নয়ন দেখতে পায় না, কৃষক লীগের সম্মেলনে ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ই নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেনের সঞ্চালনায় জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি-এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শরিফ আশরাফ আলী, মাকসুদুল আলম, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এডঃ শামিমা আক্তার খানম-এমপি, কৃষিবিদ ডঃ মোহাঃ হাবিবুর রহমান মোল্যা, মোঃ নূরে আলম সিদ্দীকি হক, নাজমুল ইসলাম পানু, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ শাহিনুর রহমান, হালিমা রহমান, মোঃ নূরুল ইসলাম বাদশা, মাহফুজা আক্তার রুবি, দিলুপ অধিকারী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক ছাত্রনেতা সাহিদ উদ্দিন, নরিম আলী মাষ্টার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মোঃ মইনুল ইসলাম, এডঃ আল মাহমুদ পলাশ, শেখ হেদায়েতুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ সম্মেলন স্থলে এসে মিলিত হয়।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেছেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করবে। কোন চক্রান্ত ও ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির সময় কত মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তাদের সময় ছিল ৩ মেগাওয়াট। আজকে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উদৎপাদন করছি। বিএনপি সাহেবরা উন্নয়ন দেখতে পায় না। বুঝতে হবে তারা যেন আমাদের পাশে থেকে বিপদে না ফেলতে পারে সেদিক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উল্লেখ সম্মেলনে কমিটির গঠন করার থাকলেও কেন্দ্রীয় নেতারা পরে কমিটি ঘোষণা করবেন বলে ঘোষণা দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd