1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে ১৫ই আগস্টসহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বায়ান্ন’র ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, এ্যাড. মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ. হ. ম তারিক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেলিন, আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার সরকার দাস, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস, নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাৎ হোসেন, ঘোষ সনৎ কুমার, এস.এম আতাউল হক দোলন, শেখ ফিরোজ আহমেদ, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি, ইসমত আরা বেগম, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভুজিৎ মন্ডল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য সূচী ছিল- বিগত সভার সিদ্ধান্তবলী পঠন ও অনুমোদন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস, ২১ আগস্ট নারকীয় গ্রেণেড হামলার প্রতিবাদ দিবস, ২৬ আগস্ট রোজ শনিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শোক সভা পালন প্রসঙ্গে, কলারোয়া ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন প্রসঙ্গে। সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd