1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিশাল প্রতিবাদ সভা ও মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিশাল প্রতিবাদ সভা ও মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সারাদেশে জামায়াত-বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিশাল প্রতিবাদ সভা ও মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদের সব সময় সজাগ ও জাগ্রত থাকতে হবে। আপনারা সব সময় সজাগ থাকবেন। যে নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগ দেবে সেটা আমরা যথাযথভাবে পালন করবো। ১৪ সালে ও ১৮ সালে জামাত-বিএনপি আমাদের নির্বাচন করতে দেয়নি। আমরা যদি সজাগ না থাকি তাহলে জামাত-বিএনপির দ্বারা এ দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজকে মিথ্যাচার ও প্রপাকাÐা করে এ দেশের ভাবমুর্তিকে বিদেশে নষ্ট করার চেষ্টা করছে। আমরা আশা করি আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা লক্ষ্যে পৌছাবে।”
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে একটি বিশাল মটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তাঁতীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd