1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় সড়ক বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা খুলনা রোড মেড় হতে আঠার মাইল, কুমিরা ও পাটকেলঘাটায় ওভার ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক জনপদের নির্বাহী ম্যাজিট্রেট অনিন্দিতা রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ, উপ-প্রকৌশলী জিয়া উদ্দীন, সহকারী উপ প্রকৌশলী তরিকুল ইসলাম, সার্ভেয়ার কামরুল আহসান, সাইফুল ইসলাম সহ সড়ক জনপদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্দেশক্রমে সারাদেশে অবৈধ দখল উচ্ছেদ এবং সরকারী সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিপ‚র্বে রাস্তায় অবৈধ দখলদারিদের নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। তারপর সকালে কিছু কর্তপয় লোক এসে অভিযান বাধার সৃষ্টি হয়ে পুলিশি তৎপরতায় আবার অভিযান পরিচালনা করা হয়। জেলায় তিনদিনব্যাপি এঅভিযান চলবে বলে সবশেষে বলেন তিনি। স্থানীয় ব্যাবসায়ীর, অরুন পাল জোতি ঘোষ, এমদাদ হোসেনসহ অনেকে জানান, আমাদের পাটকেলঘাটা এলাকায় প্রায় ৫শতাধিক দরিদ্র মানুষের দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন। সরকারী পদক্ষেপকে আমারা স্বাগত জানাই, কিন্তু মাঝখানে কয়েকত পরিবার বেকার হয়ে গেল এটাই আফসোস। কুমিরা বাজার কমিটির সভাপতি শাহাবাজ আলী জানান, সকাল থেকে অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদের লোকজন। কুমিরা প্রায় দুই শতাধিক দেকান রয়েছে। আজ চোখের সামনে দরিদ্র মানুষগুলোর দোকান ভেঙ্গে দেওয়া হল এটা অত্যান্ত দুঃখজনক। এই দরিদ্র মানুষগুলো কোথায় যাবে এখন? সরকার যদি তাদের প‚র্নবাসন করত তাহলে দরিদ্র মানুষগুলো বেঁচে যেত। তবু সরকারী নির্দেশ এটা আমাদের মানতে হবে বলে জানান তিনি। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন জানান উচ্ছেদ অভিযানে অবৈধ দখলকারী যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd