1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আজ ১১ ফেব্রুয়ারি ‘২৩ শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সমরেশ কুমার দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফা রেফারি জনাব তৈয়েব হাসান বাবু, এনএসআই এর উপ-পরিচালক জনাব আজিজুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কিন্ডারগার্টেনের হেডটিচার জনাব রফিকুল হাসান। উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারপারসন নাসরিন হাসানসহ সকল শিক্ষকমন্ডলী ও সহকর্মীবৃন্দ। বিদ্যালয়ের পাশে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ময়দানটি আলোকিত করেছিল সোনামণি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকমন্ডলীরা। সকাল নয়টায় উদ্বোধনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। কোভিড-১৯ করোনার দীর্ঘ তিন বছর পরে আবার মুখরিত হলো সোনামণি শিক্ষার্থীদের কলকাকলিতে। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র টিচার রাফিজা খাতুন ও আবু মোহাম্মদ জাকারিয়া। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র টিচার জনাব মাজহারুল ইসলাম, শহিদুল ইসলাম,সুশান্ত কুমার সানাসহ সকল টিচার, ম্যাডাম, আন্টি ও সহকর্মীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ০৪ মার্চ’২৩ শনিবার ।উক্ত অনুষ্ঠানটব সুন্দর ও সার্থক করে তোলার জন্য সম্মানিত অতিথি, সুধিমন্ডলী, অভিভাবকমন্ডলী, সোনামণি শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্ডারগার্টেনের হেড টিচার রফিকুল হাসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd