1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি’২৪ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রৌদ্র করজ্জ্বল সুন্দর সকালে সাতক্ষীরা স্টেডিয়াম ছিল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। সকাল ৯ টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি এসএম আশিকুর রহমান,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা। বিশেষ অতিথি ছিলেন সমরেশ কুমার দাশ,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং মুহাম্মদ নাসির উদ্দীন ফরাজী, জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাতক্ষীরা।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন সাতক্ষীরা কিন্ডারগার্টেনের হেডটিচার মো. রফিকুল হাসান। স্কুলের চেয়ারপারসন নাসরিন হাসানসহ সকল শিক্ষক মন্ডলী ও স্কুল স্টাফদের আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুশৃংখল পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অতিথিবৃন্দরা মনোমুগ্ধ কর এই আয়োজন ও সুশৃংখল পরিবেশের জন্য স্কুলের প্রশংসা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd