1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মুনসুরকে মারপিটের হুমকি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মুনসুরকে মারপিটের হুমকি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকি দেওয়া হয়েছে। গত ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৪ হোয়াটস্ অ্যাপ গ্রপ প্লাটিনাম জুবিলি.. আইডি থেকে অজ্ঞাতব্যক্তিরা এ হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মো: মুনসুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নং-১৫১২, তারিখ-২৭ ডিসেম্বর ২০২৪।
জানা গেছে, হোয়াটস্ অ্যাপ গ্রপ প্লাটিনাম জুবিলি.. আইডি থেকে অজ্ঞাতব্যক্তিরা ০১৭১৭০৪১২৭৪, ০১৭১৩৪১১০০৭, ০১৮১৮৯৯৫৫৭৯, ০১৭৭২৭৮৮৬৭৬, ০১৬১২৭৯১০৬৮, ০১৭১৩৬৩৪০০৮, ০১৭১৩৮১১৫৪০, ০১৭১১৪৮৩১৩৩ নম্বরসহ ০১৯১৩৭৯৩৭৪৩, ০১৭১২৮১৩২৩৫, ০১৭৪৮৯৫৯৮৫৮, ০১৭১১০৭৯১৪১ নম্বর ব্যবহার করিয়া মারপিটসহ খুন জখমের হুমকির পাশাপাশি সাংবাদিক মো: মুনসুর রহমানের পরিচিত মানুষ ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে বিভিন্ন প্রকার আপত্তিকর কথাবার্তা লিখিয়া তাহাদের বিভ্রান্ত করিতেছে। যার কারণে সাংবাদিক মো: মুনসুর রহমানের সামাজিক অবস্থান ও মান-সম্মান নষ্ট হইতেছে। ভবিষ্যতে অজ্ঞাতব্যক্তিরা উক্ত হোয়াটস্ অ্যাপ গ্রুপে বিভিন্ন প্রকার আপত্তিকর ভাষা এবং ছবি আপলোড করিয়া তাদের বিভ্রান্ত করিতে পারে বলে ধারণা করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার সোহেল রানা বলেন, জিডিতে সাংবাদিক নিজের নিরাপত্তা চেয়েছেন এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন লক্ষ্যে গত ৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় ২য় মতবিনিময় সভায় প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১ হাজার টাকা র্নিধারণ করেন। এরপূর্বে গত ৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় ১ম সভায় প্রস্তাবিত আয়োজক কমিটির নেতৃবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১ হাজার ৫’শ টাকা র্নিধারণ করেন। উক্ত বিষয়াদি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য লেখালেখি করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd