1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত

তুহিন হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা পুরাতন জমিদার বাড়িতে অবস্থিত ৩০ আনসার ব্যাটালিয়ন এর মাসিক দরবার অনুষ্টিত হয়েছে। দরবারের প্রাক্কালে ব্যাটালিয়নের কোয়াটার গার্ডে অস্ত্রসহ গার্ড সালাম গ্রহণ করেন পরিচালক এনামুল খাঁন। পরে দরবারে উপস্থিত ব্যাটলিয়ন সদস্যদের উদ্দেশ্যে পরিচালক এনামুল খাঁন বলেন, কোন ব্যাটালিয়ন সদস্য কারো বিরুদ্ধে কোন প্রকার মিথ্যা বা বানোয়াট অভিযোগ করবেন না। অভিযোগ মিথ্যা প্রমান হলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী ইউনিফর্ম, সরকারী যে কোন মালামাল বাইরে কোন সিভিল লোককে দেওয়া যাবেনা। তিনি সৈনিকদের একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন।
পরিচালক এনামুল খাঁন যে কোন ব্যক্তিগত বা পেশাগত সমস্যার ক্ষেত্রে সিনিয়র সদস্য, কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক অথবা পরিচালক এর সাথে আলোচনা করার নির্দেশনা দেন। তিনি বলেন বিদ্যুৎ ও পানির ব্যবহারে মিতব্যয়ী হতে হবে, কোন প্রকার অপচয় করা যাবেনা। সদর দপ্তর কর্তৃক প্রদত্ত মেন্যু অনুযায়ী মেসে খাবার সরবরাহ করতে হবে। সৈনিকদের শৃংঙ্খলার মান বজায় রাখা, সময়মত পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখা, স্থানীয় জনগনের সাথে সু-সম্পর্ক বজায় রাখা, ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মেনে চলা এবং মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার দিক নির্দেশনা প্রদান করেন।
পরিচালক এনামুল খাঁন আরো বলেন, সরকারি কোন আদেশের কপি কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়া অনলাইনে বা স্যোস্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। সদস্যগন পরষ্পরের সাথে দেখাসাক্ষাতে যথাযথভাবে সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন। কোন ধরনের প্রতারণা (চাকুরী বা বিবাহের প্রলোভনে), নীতি বহির্ভুত ও শৃঙ্খলা পরিপন্থি আচরণ বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
তিনি দরবারে আগামী জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষে পদক ও পুরষ্কারের প্রস্তাব প্রেরণের লক্ষ্যে কৃতিত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কার্যক্রমগুলো সংরক্ষণ করে যথাসময়ে অফিসে দাখিল করতে বলেন। ব্যাটালিয়নের সকল অব্যবহৃত স্থানে ও পুকুর পাড়ে শাক-সবজি রোপণের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানিয়ে রোল কল ও অন্যান্য সকল কার্যক্রমে যথাসময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দেন। দরবার শেষে ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মোঃ আলমগীর হোসেনকে চাকুরী হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং তাকে পরিচালক ও ব্যাটালিয়ন অফিস ষ্টাফদের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান এবং তার পরিবারসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। পরিচালক এনামুল খাঁন ৩০ আনসার ব্যাটালিয়নে তার ১৩ তম মাসিক দরবার অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে গত এক মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি দরবরে উপস্থিত কারো কোন পয়েন্ট ও ইউনিটের সমস্যা জানতে চাইলে, এপিসি মোঃ আবদুছ সোবাহান, হাবিলদার মোঃ জিল্লুর রহমান, নায়েক মোঃ নজরুল ইসলাম, ল্যান্স নায়েক মোঃ রাহাতুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসার মোঃ গোলাম মোস্তফা বিভিন্ন বিষয় তুলে ধরেন। উল্লেখিত সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য পরিচালক আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাটালিয়ন আনসার মোঃ শওকত হোসাইন। পরে পবিচালক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যদের স্বাগত জানান। তিনি ইউনিটের যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন এবং এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পরম করুণাময় আল্লাহ তা’য়ালার দরবারে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। উক্ত দরবার অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd