1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সুলতানপুর ৪নং ওয়ার্ড কাউন্সিলর’ অফিসের সামনে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বিশিষ্ট সমাজসেবক মীর হাবিবুর রহমান বিটু, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী ফরিদা ইয়াসমিন শিল্পী, মিকাইল হোসেন, শেখ পলাশ, শেখ নাজমুল হক রনি প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ৩শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd